যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাগড়া দিতে পারে তুমুল ঝড়, বৃষ্টি, এমনকি তুষারপাতও। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ জায়গায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে কিছু এলাকায় তীব্র ঝড়, ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ দুই দোদুল্যমান রাজ্য উইসকনসিন এবং মিশিগানে থাকতে পারে বিরূপ আবহাওয়া।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উইসকনসিনে ভোটের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষভাগ কিছুটা শুষ্ক থাকতে পারে।

মিশিগানে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, উত্তরে আইওয়া এবং দক্ষিণপূর্বে মিনেসোটার ভোটারদের জন্য দিনের শুরুর দিকে ভোটকেন্দ্রে যেতে বাধা হতে পারে বৃষ্টি।

মধ্যাঞ্চলে ঝড়ের শঙ্কা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব টেক্সাস থেকে মিসিসিপি ভ্যালির কিছু অংশ, যেমন- আরকানসাসে মঙ্গলবার ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব এলাকার ভোটকেন্দ্রগুলোর সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য প্রবল বৃষ্টি ও বজ্রপাত বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এতটাই কমে যেতে পারে যে, ওরেগন, ওয়াশিংটন, আইডাহো, নেভাডা এবং ওয়াইওমিংয়ের মতো অঙ্গরাজ্যগুলোতে তুষারপাতও হতে পারে। বাতাসের কারণে এসব এলাকার ভোটকেন্দ্রগুলোর সামনে অপেক্ষামান ভোটারদের তীব্র শীত অনুভূত হতে পারে।

বিরূপ আবহাওয়া কি নির্বাচনে প্রভাব ফেলবে?

গবেষকদের মতে, বাজে আবহাওয়া ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, এবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কারণ, যেসব মানুষ ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত নন, তারা খারাপ আবহাওয়ার কারণে ভোট দিতে কম আগ্রহী হতে পারেন।

তবে, ডাকযোগে ভোট এবং আগাম ভোটের মতো বিকল্প ভোটিং পদ্ধতিগুলো এই আবহাওয়া-সংশ্লিষ্ট অসুবিধাগুলো কিছুটা হলেও কমাতে সাহায্য করে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প