যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

সরকারি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের পেনি উৎপাদিত হচ্ছে। বাস্তব হলো, প্রতিটি পেনি উৎপাদনে আমাদের ২ সেন্টের বেশি খরচ হচ্ছে। এটা বড় অপচয়! আমি অর্থমন্ত্রীকে নতুন পেনি উৎপাদন বন্ধ করতে বলেছি। চলুন, আমাদের মহান দেশের বাজেটের অপচয় বন্ধ করি।

এর আগে গত জানুয়ারিতে পেনি উৎপাদনের খরচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিল মার্কিন সরকারের দক্ষতা বিভাগ (ডিওজিই)। সরকারি খরচ কমানোর লক্ষ্যে ক্ষমতায় বসার পর নির্বাহী আদেশে এ বিভাগ প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প। আর ডিওজিইর প্রধান করা হয়েছে ধনকুবের ও ট্রাম্পের অন্যতম পৃষ্ঠপোষক ইলন মাস্ককে।

যুক্তরাষ্ট্রের মুদ্রা ১ ডলারের শতভাগের এক ভাগ হলো এক পেনি। একে এক সেন্টও বলা হয়। দেশটিতে পেনি উৎপাদনের খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও পেনি উৎপাদন বন্ধে দেশটির কংগ্রেসে একাধিক বিল উত্থাপন করা হয়েছে। তবে কোনোটিই পাস হয়নি।

এর আগে ২০১২ সালে পেনি উৎপাদন বন্ধ করে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা। তখন এক পেনি উৎপাদন করতে ১ দশমিক ৬ সেন্ট খরচ হয় বলে জানিয়েছিল দেশটির সরকার। এছাড়া মূল্যস্ফীতির মুখে পেনির ক্রয়ক্ষমতায় সে সময় কমে গিয়েছিল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর