যুক্তরাষ্ট্রের খ্যাতিমান র‌্যাপার কোয়ান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের খ্যাতিমান র‌্যাপার ও গায়ক র‍্যাপার রিচ হোমি কোয়ান মারা গেছেন। বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি জর্জিয়ার আটলান্টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা ‘এপি’র সূত্রে জানা গেছে, আটলান্টার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। হাসপাতালটির সিনিয়র মেডিকেল পরীক্ষক জিমি স্যাডলার জানিয়েছেন, শিল্পীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে তারা জানাতে পারছেন না। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার ময়নাতদন্ত হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানাবে।

রিচ হোমি কোয়ান ২০১০ সালের মাঝামাঝি সময়ের র‌্যাপ সংগীত দিয়ে গানের ভুবনে যাত্রা শুরু করেন। ২০১৫ সালের দিকে তার গান তুমুল জনপ্রিয়তা লাভ করে। ‘ফ্লেক্স (ওহ, ওহ, ওহ)’, ‘টাইপ অব ওয়ে’ গানের জন্য বেশি আলোচিত হন।

কোয়ান ২০১৩ সালে ‘টাইপ অব ওয়ে’ গানের মাধ্যমে র‍্যাপ সংগীতে শীর্ষ স্থান দখল করেন। তিনি র‌্যাপ গান গেয়ে ব্যাপকভাবে সমালোচিতও হয়েছেন। ১৯৮৯ সালের ৪ অক্টোবর আটলান্টায় জন্মগ্রহণ করেন কোয়ান, চলে গেলেন নিজের জন্ম শহরেই। রিচ হোমি কোয়ানের মৃত্যুর র‍্যাপ সংগীতাঙ্গনে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তার ভক্ত-অনুসারী থেকে সংগীতশিল্পীরা।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল