ইনজুরিতে বাটলার, টি-২০ ও ওয়ানডেতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক

কাউন্টি খেলতে গিয়ে ইনজুরির শিকার হলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মিস করতে যাচ্ছেন ইংলিশ অধিনায়ক। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট।

গত জুলাইতে দ্য হান্ড্রেডের জন্য প্রস্তুতি নিতে গিয়েই গোড়ালির ইনজুরিতে পড়েন বাটলার। বুধবার ভিটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে সাসেক্সের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলারও লক্ষ্য ছিল তার; কিন্তু ইনজুরি থেকে ভালোভাবে সেরে না ওঠায় খেলা তো সম্ভব হয়‘ইনি; উল্টো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করতে যাচ্ছেন তিনি। ১১ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর থেকে ইংল্যান্ডের জার্সিতে এখনও পর্যন্ত কোনো টি-২০ ম্যাচ খেলা হয়নি বাটলারের। গোড়ালির ইনজুরি তাকে গ্রিষ্মের বাকি সময়টাতেও আর মাঠে নামতে দিচ্ছে না, এটা নিশ্চিত।

বাটলার ইনস্টগ্রামে দেয়া এক পোস্টে লেখেন, `ইনজুরির কারণে ছিটকে পড়ায় খুবই হতাশ হয়েছি। তবে, কঠোর পরিশ্রম করে যাচ্ছি ইনজুরি থেকে ফিরে আসার জন্য। ‘

বাটলারের ইনজুরির কারণে দ্য হান্ড্রেডসে ম্যানচেস্টার অরিজিনালসকে নেতৃত্ব দেন ফিল সল্ট। অধিনায়কত্বের অভিজ্ঞতা তার এটুকুই। সে অভিজ্ঞতা নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। একই সঙ্গে উইকেটরক্ষকের গ্লাভস হাতেও উইকেটের পেছনে দাঁড়াবেন।

বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। যিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অধিনায়ক ওলি পোপের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯ সেপ্টেম্বর ট্রেন্টব্রিজে শুরু হবে ওয়ানডে সিরিজ।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স