যানজটে আটকা ফায়ার সার্ভিস, আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় কামাল মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের সূত্রপাত হয় একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে।

কিন্তু দোকানের মালিক পক্ষের অভিযোগ, অগ্নিকাণ্ডের এক ঘণ্টা সময় পার হয়ে গেলেও ফায়ার সার্ভিস যথাসময়ে না আসার কারণে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

‎স্থানীয়রা জানান, রাত নয়টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কামাল মার্কেটের একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কামাল মার্কেটসহ আশপাশের ২০ থেকে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুরাতন জাহাজ সংশ্লিষ্ট দোকান হওয়ায় অধিকাংশ দোকানে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার ভর্তি বোতল থাকার কারণে আগুন জ্বলার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন পাঁচ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

‎কামাল মার্কেটের মালিক মোহাম্মদ আরাফাত বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল দিলেও তারা ঘটনাস্থলে এসেছে প্রায় এক ঘণ্টা পর। যার কারণে কিছুই বাঁচানো সম্ভব হয়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য বের হলেও মহাসড়কে তীব্র যানজটের কারণে যথা সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল