যশোর বিমানবন্দরে দুদকের অভিযান

যশোর বিমানবন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিমান বন্দরের রানওয়ে নির্মাণে ব্যবহৃত অকেজো মালামাল বিক্রির নিলামে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে নির্মাণের সময় অ্যাপ্রোস সড়ক থেকে উত্তোলিত অকেজো মালামাল বিক্রির জন্য একটি নিলাম ডাকা হয়। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নিলামে সর্বোচ্চ দরদাতা ১২ লাখ ৭৫ হাজার টাকা দর দিলেও তাকে বাদ দিয়ে চতুর্থ সর্বোচ্চ দরদাতা ১০ লাখ টাকা দর প্রদানকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা বিমানবন্দরের ব্যবস্থাপককে কার্যালয়ে পাননি। ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জানান যে তিনি ঢাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে নিলামের কাগজপত্রও সরবরাহ করা হয়নি, যদিও পরে তা সরবরাহ করা হয়।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ দুদক কর্মকর্তাদের কাছে দাবি করেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দরদাতার কাগজপত্রে ত্রুটি ছিল, যার কারণে যথাযথ কাগজপত্র থাকায় চতুর্থ দরদাতাকে মালামাল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে দুদকের প্রাথমিক অনুসন্ধানে এই নিলামে অনিয়মের সত্যতা মিলেছে। এখন কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের