যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলরসহ আটক ৪

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজন আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করে ডিবি পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটকরা হলো: যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মণ্ডলের ছেলে মো. মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মো. রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। পরে তল্লাশিকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের