মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করেছে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র স্লোভাকিয়া। সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা দেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। রোববার (১৪ জুন) ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোদী। এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি।

জানা গেছে, মোদীর এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রজুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফরে গেলেন মোদী।

এদিকে, সম্মাননা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদী বলেছেন, আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। স্লোভাকিার জনগণ ও সরকারকে আমার নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে দ্য অর্ডার অব হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদেরকেই এই সম্মাননা দেওয়া হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প