মেসি-রোনালদোকে ছাড়ালেও অধরা এমবাপের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা

পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার মূল লক্ষ্য ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। ফরাসি লিগ ওয়ানে আধিপত্য বিস্তারের পর তিনি বুঝেছিলেন, নতুন ইতিহাস গড়তে আরও শক্তিশালী মঞ্চ দরকার।

কিন্তু এরপর যা ঘটেছে, তা অবিশ্বাস্য। এমবাপ্পে চলে যাওয়ার পরই পিএসজি প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়। পরের মৌসুমেও তারা সেমিফাইনালে উঠে গেছে, আর এমবাপের রিয়াল মাদ্রিদ থেমে গেছে কোয়ার্টার ফাইনালেই।

ক্যারিয়ারে এমবাপে প্রায় সব বড় ট্রফিই জিতেছেন, তবে সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরা। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির উচ্চতায় পৌঁছাতে হলে এই মঞ্চেই নিজেকে প্রমাণ করতে হবে তাকে।

তবে এবারের ব্যর্থতার দায় পুরোপুরি তার নয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদ নিজেদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেনি। এমবাপে অবশ্য নিজের কাজটা করেছেন। করেছেন গুরুত্বপূর্ণ সময়ে গোলও।

এই গোলের মাধ্যমে তিনি এবারের চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে ১০টির বেশি গোলের মাইলফলক স্পর্শ করেন। যা মেসি বা রোনালদো কেউই তাদের ক্যারিয়ারে করতে পারেননি। তবে বর্তমান ফরম্যাটে অ্যাওয়ে ম্যাচ বেশি হওয়ায় তুলনাটা পুরোপুরি সমান নয়।

সবমিলিয়ে, এমবাপ্পে এখন চ্যাম্পিয়ন্স লিগে ৭০ গোলের মালিক। যা এই প্রতিযোগিতার ইতিহাসে মাত্র পাঁচজন খেলোয়াড়ই করতে পেরেছেন।

এমন একজন তারকার জন্য সময়ই বলে দেবে, শেষ পর্যন্ত ইউরোপের এই সেরা মঞ্চে ভাগ্য তার পক্ষে যায় কিনা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী