মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ক্যারিয়ার ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ে পরিণত হয়েছে। আর ফিফা বিশ্বকাপে তার গৌরবময় যাত্রা যেন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে (২০০৬-২০২৬) খেলার কীর্তি গড়েন। একই সঙ্গে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২১-এ নিয়ে গিয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড সৃষ্টি করেন এই কিংবদন্তী।

৩১টি বিশ্বকাপ ম্যাচ খেলে এবং টুর্নামেন্টে ২ হাজার ৪০০ মিনিটের বেশি সময় মাঠে থেকে সর্বাধিক ম্যাচ ও সর্বাধিক সময় খেলার রেকর্ডও এখন তার দখলে।
এর আগে চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর) হ্যাটট্রিক করা ফুটবলারও হন তিনি। এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের নকআউট পর্বে ১৫টি ম্যাচ খেলা ইতিহাসের প্রথম ফুটবলার হয়ে যান মেসি।

বিশ্বকাপের নকআউট পর্বে তার যাত্রা শুরু হয় ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও পরের কোয়ার্টার ফাইনালে তিনি খেলেননি।

মেসির সবচেয়ে দীর্ঘ নকআউট যাত্রা ছিল ২০১৪ সালের ব্রাজিল এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে। দুটি আসরেই তিনি চারটি করে নকআউট ম্যাচ খেলেছিলেন। আগামী ১৫ জুলাই সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারলে এই রেকর্ড আরও বাড়িয়ে ১৬টি নকআউট ম্যাচে পৌঁছে যাবেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির নেওয়া কর্নার থেকে হেডে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের ১০ম অ্যাসিস্ট করেন মেসি।

ফলে তিনি জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর আসনে উঠে যান। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি বিশ্বকাপের রেকর্ড বই নতুন করে লিখে চলেছেন। প্রতিটি ম্যাচেই যোগ করছেন নতুন নতুন কীর্তি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে তার কিংবদন্তি ক্যারিয়ারকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর