মেঘনায় ধরা পড়ল বড় প্রজাতির নীল তিমি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর তীরে চর আতাউরে জোয়ারে টানে ভেসে এসেছে বড় প্রজাতির নীল তিমি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে এই নীল তিমি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা এটিকে দড়ি দিয়ে বেঁধে নদীর কিনারায় আনার চেষ্টা করেন। এ সময় তিমিটির গায়ে আঁচড়ের দাগ দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতায় এসে দেখতে যায় নীল তিমিটিকে।

কন্টিনেজন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান বলেন, ‘আমরা নদীতে টহল দেওয়ার সময় দেখি একটি তিমি জেলেদের দড়িতে বাধা রয়েছে। আর আমরা এটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে সেটি আবার কিনারে চলে আসার চেষ্টা করে।’

তিনি আরও জানান, এ মাছটি বড় প্রজাতিদের যে নীল তিমি রয়েছে, তার একটি বাচ্চা। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে, তাই এটাকে দ্রুত  রেসকিউ সেন্টার নেয়া উচিত। এদিকে তার গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে । তবে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।’

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে ৩/৪ রকমের তিমি পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে। গভীর পানির দিকে নিয়ে ছেড়ে দেয়া উচিত।’

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প