মেক্সিকোয় বারে বন্দুক হামলা, নিহত ১০

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) রাতে শহরের ঐতিহাসিক এলাকা লস কান্তারিতোস বারে এই হামলা ঘটে বলে জানিয়েছেন কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফেরুস্কা জানান, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছেন, চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসেছিল। তারা ভারী অস্ত্র নিয়ে বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি জানান, হামলার পর বারের ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, কেরেতারোর মতো শান্ত শহরে এ ধরনের হামলা খুবই অস্বাভাবিক।

এই হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স