মেক্সিকোয় প্লেন বিধ্বস্ত, নিহত অন্তত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণের চেষ্টার সময় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মেক্সিকোর স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ জানান, সোমবার সান মাতেও আতেনকো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এটি একটি শিল্পাঞ্চল, যা টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্লেনটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো শহর থেকে যাত্রা শুরু করেছিল।

হার্নান্দেজ বলেন, ব্যক্তিমালিকানাধীন ওই প্লেনটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, প্লেনটি কাছাকাছি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ধাতব ছাদে আঘাত হানে। এর ফলে বড় ধরনের আগুন ধরে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুনের কারণে নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ নির্ধারণে জরুরি সেবা কর্মী ও তদন্তকারীরা এখনো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।

  • Related Posts

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।…

    Continue reading
    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

    Continue reading

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২