মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার। খবর বিবিসির।

দুর্ঘটনার পরবর্তী সময়ে তোলা ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার ভোরে এসকারসেগা নামে একটি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুর’স আকোস্টা জানায়, বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে এটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রতিষ্ঠানটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।
 
ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্যুর’স আকোস্টা বলেছে, পাবলিক মিনিস্ট্রি তাদের জানিয়েছে যে এই দুর্ঘটনার তদন্ত ক্যামপ্যাচের ক্যান্ডেলারিয়া প্রসিকিউটর অফিসে হবে। তাই যাত্রীদের স্বজনদের প্রয়োজনীয় কাজের জন্য সেখানে যেতে হবে।

তাবাসকো রাজ্য সরকার জানায়, উদ্ধারকাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রচেষ্টা চলছে।

তাবাসকো রাজ্য সরকারের কর্মকর্তা রামিরো লোপেজ জানান, ঠিক কতজন নিহত হয়েছেন এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য স্থানীয় সময় শনিবার রাতে জানানো হবে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল