মুশফিক-লিটনের জুটিতে স্বস্তিতে দিন পার বাংলাদেশের

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দারুণ খেলছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে টাইগাররা। বাংলাদেশ এখন পিছিয়ে আছে ১৩২ রানে।

ষষ্ঠ উইকেটে ১০২ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন বাংলাদেশের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজনই ফিফটি তুলে নিয়েছেন। মুশফিক ৫৫ আর লিটন ব্যাট করছেন ৫২ রান নিয়ে।

এর আগে একটুর জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম। ক্যারিয়ারে সবশেষ টেস্ট খেলেছিলেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২২ সালের মার্চে। সে টেস্টে দুই ইনিংসেই দশের নিচে আউট হন সাদমান। একটি ছিল ডাক। এরপর দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার।

মাহমুদুল হাসান জয়ের চোটে দীর্ঘ আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতে মিশে রইলো আক্ষেপ। মাত্র ৭ রানের জন্য যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করতে পারলেন না সাদমান।

কিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন সাদমান। ১৮৩ বলে তার ৯৩ রানের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার।

নানামুখী সমালোচনার মুখে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলতে নেমেছেন সাকিব আল হাসান। এর মধ্যে দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে আওয়ামী লীদের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।

এতসব চাপ নিয়ে ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। ১৬ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান করেই সাজঘরে ফেরেন দেশসেরা অলরাউন্ডার। এর আগে বল হাতেও মাত্র একটি উইকেট নিয়েছিলেন।

সাকিব বরাবরের মতো ব্যাটিংয়ে বেশ ব্যস্ত ছিলেন। ঠিক টেস্ট মেজাজে শুরু করতে পারেননি। এর আগে মাত্র একটি টেস্ট খেলা মূলত ব্যাটার হিসেবে পরিচিত সাইম আইয়ুব সেই সুযোগটি নিয়েছেন।

সাকিবকে একটু খেলার জায়গা করে দিয়েছেন পার্টটাইমার এই অফস্পিনার। তারই পাতা ফাঁদে পা দিয়ে কভারে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে এসেছেন সাকিব, সফট ডিসমিসাল। সাইম আইয়ুবের টেস্টে এটি প্রথম উইকেট।

বিনা উইকেটে ২৭ রান নিয়ে আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতেই উইকেট হারায় টাইগাররা। নাসিম শাহর করা ১৭তম ওভারের পঞ্চম বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন ওপেনার জাকির হাসান (৫৮ বলে ১২)।

পিচে সেট হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪২টি বল খেলে ফেলেছিলেন তিনি। কিন্তু নিজের ধৈর্যকে দীর্ঘতর করতে পারলেন না টাইগার অধিনায়ক। ১৬ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হন তিনি। ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৫৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মুমিমুল হক আর সাদমান ইসলাম। ৯৪ রানের জুটি গড়েন তারা। দুজনই পান হাফসেঞ্চুরি। মুমিনুল অবশ্য টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি হাঁকানোর পরই সাজঘরে ফেরত যান। পাকিস্তানি পেসার খুররম শেহজাদের বলে বোল্ড হন মুমিনুল, ৭৬ বলে ৫ বাউন্ডারিতে তিনি করেন ৫০ রান।

এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার সঙ্গে ২৪০ রানের জু্টি করা সৌদ শাকিল করেন ১৪১ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি