কমলা হ্যারিসের প্রশংসায় মল্লিকা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার প্রশংসা করলেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে তিনি একজন ‘স্বনির্মিত’ ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। তার মতে নিজের মেধা, গুণ ও যোগ্যাতায় এ পর্যন্ত এসেছেন কমলা।

মল্লিকা শেরাওয়াত বলেন, ‘তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতে বিরল। এমনকি ভারতের ঐতিহ্যবাহী রাজনীতিক পরিবারেও এমন নারী রাজনীতিক নেই। তিনি তার কর্মে অনন্য।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে মল্লিকা কমলাকে নিয়ে প্রশংসাসূচক কথাগুলো বলেন। এতে কয়েকজন সাংবাদিক তাকে ‘প্রতিক্রিয়াশীল’ বলে মন্তব্য করলেও দমেননি মল্লিকা।

ওসব মন্তব্যের জবাবে মল্লিকা বলেন, ‘অনেক আগেই আমি কমলা হ্যারিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম। তখন বলেছিলাম, তিনি এমন প্রভাবশালী যে, তিনি যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যাতা রাখেন।’ এবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কমলার প্রশংসা করলেন।

এর আগে ২০০৯ সালে কমলা হ্যারিসকে নিয়ে একটি টুইট করেছিলেন মল্লিকা। সেটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। সে বছর মল্লিকা যুক্তরাষ্ট্রে যাওয়া পর টুইটে লেখেন, এক নারীর সঙ্গে একটি অভিনব অনুষ্ঠানে মজা করেছি, যাকে লোকে বলে, তিনি মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন। তিনি কমলা হ্যারিস।’

বলিউডের গ্লামারকুইন মল্লিকা শেরাওয়াত ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। একসময়ের দাপুটে এ নায়িকা ১০ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে। ২০০২ সালে ‘জিনা স্রেফ মেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মল্লিকার। সিনেমায় আসার আগে টেলিভিশন বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, ইংরেজি এবং চীনা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন মল্লিকা। ‘খোয়াইশ’ ও ‘মার্ডার’ সিনেমায় তার সাহসী উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। ২০০৬ সালের ‘পেয়ার কে সাইড এফেক্টস’-এ তার অভিনয় দেখে সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছিলেন। এরপর ‘আপ কা সুরুর: দ্য রিয়েল লাভ স্টোরি’ ও ‘ওয়েলকাম’-এর মতো সফল সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।

মল্লিকা শেরাওয়াতের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘দাশাবাতারাম’, ‘মান গায়ে মুঘল-ই-আজম’, ‘আগলি অওর পাগলি’, ‘হিসসস’, ‘কিস কিস কি কিসমাত’, ‘শাদি সে পেহলে’, ‘গুরু’ ও ‘ডাবল ধামাল’। মল্লিকা ১৯৭৬ সালের ২৪ অক্টোবর ভারতের হরিয়ানার হিসার জেলার মথ গ্রামের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ‘রীমা লাম্বা’।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি