মুগদায় অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাজধানীর মুগদায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক। 

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অংশু (২২) ও আদিল আরহাম সিয়াম (২২)।  তাদের দুজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উল্টে পড়ে ছিল। পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালক। সেখানে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক লোকজন। তখন সেখান থেকে তিনি প্রথমে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর অন্যরা অপর যুবককেও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছেন।

ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদের দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের