মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’

সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। ছবিটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে, এমনটাই জানালেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তিনি। এদিকে মুক্তির অনুমতির পর প্রচারও শুরু হয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘“দরদ” ভরা ভালোবাসা নিয়ে সে আসছে …।’

মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তাঁর টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত প্রেক্ষাগৃহে আসুক। প্রেক্ষাগৃহ চাঙা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙা হবে।’
যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ‘দরদ’ প্যান ইন্ডিয়া ছবি হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে সবার প্রশংসা পেয়েছি। পরিচালক হিসেবে এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি। এখন যাঁদের জন্য বানানো হয়েছে, ছবিটি তাঁদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’

চলতি বছর পবিত্র ঈদুল আজহায় ‘দরদ’ ছবির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে তৈরি ছবির সেই টিজার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত