মিশিগানে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে বামের আলোচনা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উদ্যোগে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণে তৃতীয় বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ওয়ারেন শহরে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।

টাউন হল মিটিংয়ে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত অতিথিদের কাছে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অতিথিরা কমিউনিটির উদ্বেগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী, ওয়ারেন সিটির কমিউনিটি আউটরিচ ডিরেক্টর অলু জাবারি, ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড, ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস, ক্যাপ্টেন বুটন, ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর, ক্রাইম কমিশনার ট্রেসি আলম, ক্রাইম কমিশনার তাহমিদ চৌধুরী, ট্রয় সিটি কাউন্সিল প্রার্থী সাদেক রহমান সুমন এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস ও ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস ঘৃণামূলক অপরাধ (হেইট ক্রাইম) প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য দেন। তিনি এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

এ সময় ক্রাইম কমিশনার সুমন কবীর ও ট্রেসি আলম ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ওয়ারেন ক্রাইম কমিশনের নিয়মিত সভা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। একই সঙ্গে ওয়ারেন ক্রাইম কমিশনের নতুন সদস্য তাহমিদ চৌধুরীকে কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বামের মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি তাহমিদ চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, কবীর আহমেদ, শফিউল আলম, ব্যবসায়ী সানি জায়গীরদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শারমিন তানিম এবং সাইফ ইসলাম জননিরাপত্তা, ভোটার নিরাপত্তা ও কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করেন।

ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনসহ উপস্থিত অতিথিরা সব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্মুক্ত মতবিনিময় অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, জননিরাপত্তা ও কমিউনিটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পর্ক আরও জোরদারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতি বছর টাউন হল মিটিং আয়োজনের আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে বামের সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কল্যাণ, জননিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের টাউন হল মিটিং নিয়মিত আয়োজন করা হবে।

  • Related Posts

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। রাজনৈতিক, ধর্মীয় কিংবা আদর্শিক কোনো কারণেই সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া…

    Continue reading
    এক বছরে ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি–সংশ্লিষ্ট ব্যবসা থেকে প্রায় ১২০ কোটি ডলার আয় করেছেন। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস–এর আর্থিক তথ্য প্রকাশে এ তথ্য উঠে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    এক বছরে ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

    এক বছরে ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

    এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ার

    দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ার

    মিশিগানে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে বামের আলোচনা

    মিশিগানে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে বামের আলোচনা

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের