মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে বাংলাদেশের বিএম সাবাব ফাউন্ডেশন

ইসরায়েলি সেনাদের হামলার স্বীকার হয়ে হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ মিশরে। গাজায় নির্যাতিত হয়ে মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আর্থিক সহায়তায় সহযোগিতা করে আসছে বাংলাদেশের বেশ কয়েকটি মানবিক সংস্থা।

সম্প্রতি ‘বিএম সাবাব ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম মুহিবুল ইসলাম সাবাব মিশর সফরে আসেন তাদের পাঠানো অনুদান পরিচালনার কার্যক্রম পরিদর্শনে।

তার এই সফরকে ঘিরে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিকতা সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন’ ও ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।

রাজধানী কায়রোর আব্বাসীয়ার তাতবিকাইন টাওয়ার কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানে বিএম সাবাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়াভিত্তিক বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মান জানান ‘ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন’ এর ব্যবস্থাপক হুজাইফা খান আজহারী।

এ সময় ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনে সহযোগিতায় মিশরে ২৫টি ফিলিস্তিনি শরণার্থী পরিবার ও সিরিয়ান কয়েকটি পরিবারের মাঝে এক মাসের ভরণ-পোষণ নিশ্চিত করতে তাদের মাঝে নগদ অর্থ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেন।

পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২১ জন বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন।

বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম সাবাব জানান, অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশি মানবিক সংস্থা বাপ্পি- শাকিলা ফাউন্ডেশন ফিলিস্তিনের ২৫টি পরিবার থেকে ২৫ জন বাচ্চার ১৮ বছর পর্যন্ত ভরণ-পোষণ ও শিক্ষার দায়িত্ব নেবে। সেই ২৫টি বাচ্চার পড়ালেখা শেষে তাদের ৫,১০ অথবা ২০ লাখ টাকা বিনিয়োগ করে তাদের ব্যবসা করতে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আগামীতে বিএম সাবাব ফাউন্ডেশন এবং বাপ্পি শাকিলা ফাউন্ডেশন যৌথভাবে মিশরের ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ফিলিস্তিনি শরণার্থীদের দুয়ারে দুয়ারে বাংলাদেশি ও প্রবাসীদের প্রেরিত ভালোবাসা পৌঁছে দিতে একযোগে কাজ করবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প