মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, বান্দরবানে আতঙ্ক

বান্দরবানের আলীকদম সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। এনিয়ে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার ৫৫ ও ৫৬-এর মধ্যবর্তী শূন্য লাইনের লংপংপাড়া-বুচিডং পাড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ভোর থেকে ক্ষুদ্র অস্ত্রের টানা ফায়ারের শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎ইয়াংরিং পাড়ার লোকজন জানান, সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। গোলাগুলির শব্দে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি এপারে এসে পড়তে পারে। আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। সবাই মাঠের কাজকর্মে না গিয়ে ঘরে অবস্থান করছি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, এ ব্যাটালিয়নের অধীনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ এবং ৫৬ এর মধ্যবর্তী স্থানে শূন্য লাইন থেকে মায়ানমারের ভেতরে লংপংপাড়া নামক স্থানে এবং বুচিডং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ হতে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে গোলাগুলি চলমান রয়েছে।

তবে সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।‎

‎রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের