মিডিয়ায় নয়, কাজে মনোযোগ দিতে হবে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‌‘আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। তিনি বলেন, এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কী কেউ কেউ আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই। প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি আরো বলেন, ‘আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি। কারণ, আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।’

আসিফ নজরুল ভিডিও বার্তায় জানান, ‘আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে। এগুলো করা উচিত না।’

তিনি বলেন, ‘বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো। মানুষের চরিত্র হনন করা। এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান