মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

মেয়ের জন্মের পর প্রায় ৫ মাস পেরোলেও প্রকাশ্যে দেখা মেলেনি বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণীর। মাতৃত্বের দায়িত্বে ব্যস্ত থাকায় এতদিন ছিলেন আড়ালে। অবশেষে প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়ায়। মা হওয়ার পরও তার চাবুক ফিগার দেখে অবাক অনুরাগীরা।

সোমবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেন কিয়ারা। শরীরে বেবি ফ্যাটের লেশমাত্র নেই। শর্ট ডেনিম ও ওয়ান-শোল্ডার ডেনিম টপে আগের মতোই স্টাইলিশ ও আবেদনময়ী লুকে ধরা দেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে দ্রুত হাসিও ছুড়ে দেন অভিনেত্রী। পায়ে স্নিকার্স, চুলে পনিটেল-লুকে ছিল সহজাত স্টাইলের ছাপ।

গত মাসে মেয়ে সারায়াহর নাম ঘোষণা করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে জানান, হিব্রু ভাষা থেকে নেওয়া এই নামের অর্থ রাজকন্যা বা সম্ভ্রান্ত নারী। এদিন কিয়ারাকে দেখে পাপারাৎজিদের প্রশ্ন-সারায়াহ কেমন আছে? মাথা নেড়ে কিয়ারা জানান, মেয়ে খুব ভালো আছে।

তবে নেটিজেনদের নজর এড়ায়নি আরো কিছু বিষয়। কেউ অবাক তার দ্রুত ফিটনেস ফিরে পাওয়া নিয়ে, কেউ আবার দাবি করছেন-কিয়ারার দাঁতেও নাকি কিছু পরিবর্তন হয়েছে।

এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ করেননি সিদ্ধার্থ-কিয়ারা। গত মাসে সন্তানের ছোট্ট মোজা ঢাকা পায়ের একটি ছবি শেয়ার করেছিলেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর নিশ্চিত করেন কিয়ারা। এরপর ১৫ জুলাই কন্যাসন্তানের জন্মের কথা জানিয়ে তারা লিখেছিলেন- ‘আমাদের হৃদয় পূর্ণ, আমাদের পৃথিবী বদলে গেছে।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান