মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের পুলিশ কমিশনার ইসমাইল না‌ভি‌নের স‌ঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। সাক্ষাতে উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) মালদ্বীপ পুলিশ কমিশনারের সদর দফতরে হওয়া এই সাক্ষা‌তের তথ্য কর্তৃপক্ষ তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরাসরি প্রকাশ করেছে।

এতে বলা হয়, উভয়ের মধ্যে এ আলোচনায় মালদ্বী‌প পু‌লিশ সা‌র্ভিস এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেয়া হয়। বি‌শেষ ক‌রে উভয় পক্ষ প্রশিক্ষণের গুরত্ব তু‌লে ধরে, তাদের দক্ষতা ভাগাভা‌গি এবং পেশাদার সম্পর্ক গড়ে তোলার বিষ‌য়ে দুই দে‌শের প‌ু‌লিশ কর্মকর্তাদের ম‌ধ্যে বি‌ভিন্ন ধর‌নের বিনিময় নি‌য়েও কথা ব‌লেন।

মালদ্বীপের পুলিশ কমিশনার বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, একইসাথে পুলিশিং এবং জাতীয় নিরাপত্তা বাড়াতে যৌথ প্রচেষ্টা সম্প্রসারণের জন্য মালদ্বী‌প পু‌লিশ সা‌র্ভিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যতে দু’দেশের সহযোগিতার আরও সুযোগ অন্বেষণের জন্য পারস্পরিক সমঝোতার মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প