ভিয়েতনামে বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক

ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা এবং কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনকে লেখা এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহত ও ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমাদের সহমর্মিতা রইল।

ড. মুহাম্মদ ইউনূস চিঠিতে লিখেছেন, একটি জলবায়ু-সংবেদনশীল দেশ হিসেবে আমরা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানবিক কষ্ট এবং অর্থনৈতিক ক্ষতির গভীরতা উপলব্ধি করি। শোকের এই মুহূর্তে আমরা প্রার্থনা করি—মৃতদের আত্মার চিরশান্তির জন্য এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য।

আমরা আশা করি ভিয়েতনাম শিগগির এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সফল হবে। প্রয়োজনে ভিয়েতনামকে সর্বতোভাবে সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ সদাপ্রস্তুত বলে চিঠিতে জানান প্রধান উপদেষ্টা।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত