মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়, বড় স্কোর তাড়া করে শুভ সূচনা বরিশালের

ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে খেলা ৯৪ রানের দুর্দান্ত স্কোর ম্লান হয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের ঝড়ের সামনে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে ১৯৮ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিলো নবাগত দূর্বার রাজশাহী।

রান তাড়া করতে নেমে শুরুতে কোনঠাসা ছিল ফরচুন বরিশাল। দলের দুই সেরা ব্যাটার, ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল চরম ব্যর্থতার পরিচয় দিলেও সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফের দুটি ঝোড়ো ফিফটিতে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

১৯তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে বিশাল ছক্কা হাঁকিয়েই বরিশালের ৪ উইকেটে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ। ২১ বলে ১ বাউন্ডারি এবং ৭ ছক্কায় ৫৪ রান করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৫৬ রান।

ফাহিম আশরাফ শেষ দিকে ব্যাট করতে নেমে একের পর এক ছক্কা হাঁকান। ১৭তম ওভারে শ্রীলঙ্কান বোলার লাহিরু সামারাকুনের কাছ থেকে ২৫ রান নেয় বরিশাল। এর মধ্যে ২৪ রানই আসে আশরাফের ব্যাট থেকে।

এর আগের ওভারেই মৃত্যুঝঞ্জয় চৌধুরীকে পিটিয়ে ১৯ রান নেন রিয়াদ এবং ফাহিম। যার মধ্যে ১৬ রানই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের।

বিস্তারিত আসছে…

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের