মালেতে ইমিগ্রেশনের ব্যাপক অভিযান, ৮১ অবৈধ প্রবাসী আটক

মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাজধানী মালে সিটিতে ব্যাপক অভিযান পরিচালনা করে ৮১ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এই অভিযানে ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা, ৬৬ জন পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা অংশ নেয়।

ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় মালে সিটির ৪৬৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৯৩২ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৮১ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।

এছাড়াও, বিদেশিদের অবৈধ ব্যবসার তথ্য পাওয়া যায়। ইমিগ্রেশন জানিয়েছে, এমন অন্তত ১০টি স্থানের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানটি চলমান জাতীয় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে অনিয়মিত বিদেশিদের শনাক্ত করে দ্রুত নির্বাসন দেওয়া হচ্ছে। এর আগে, রোববারের অভিযানে আরও ২৪ জন বিদেশিকে আটক করা হয়েছিল।

ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ জানান, এ অভিযান তিনটি ধাপে পরিচালিত হবে। শুধু অবৈধভাবে থাকা বিদেশিরাই নয় বরং বিদেশি ও স্থানীয়দের যৌথভাবে পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবৈধ ব্যবসার পেছনে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা জড়িত। তাই এ লড়াই সহজ নয়। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে কাজ করা হয়, তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প