মালয়েশিয়া বলে রোহিঙ্গাদের ইনানী সৈকতে রেখে পালালো দালালচক্র

গভীর সমুদ্রে ১০ দিন ঘুরিয়ে মালয়েশিয়া বলে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতকে শতাধিক রোহিঙ্গাকে নামিয়ে পালিয়েছে দালালচক্র। সোমবার (১৪ অক্টোবর) সকালে সৈকত থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় তাদের কুতুপালং ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিতে করেছেন।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে শতাধিক রোহিঙ্গাকে সৈকতের বেলাভূমি পেরিয়ে লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পরে পাশের কোস্টগার্ড স্টেশনে খবর দেওয়া হলেও তারা তাৎক্ষণিক তৎপরতা চালায়নি। এ সুযোগে ৭০ রোহিঙ্গা পালিয়ে গেলেও পরে ২৬ জনকে আটক করে।

আটক উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা লায়লা বেগম জানান, মালেয়শিয়া যেতে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমার জলসীমা অতিক্রমকালে প্রথমদিন সে দেশের নৌবাহিনী বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে নেয়। সাগরে ১০দিন বোট চালানোর পর আজ ভোরে মালয়েশিয়া তীরে এসেছি বলে আমাদের এখানে (ইনানী) নামিয়ে দেয়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, স্থানীয়দের সহায়তায় ২৬ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের কাছ রাখা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের পর সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। সেখানে যার যার ক্যাম্পে তাদের পাঠিয়ে দেওয়া হবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প