নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত–পাকিস্তানকে বিদায় করে ‘সেমিফাইনালে নিউজিল্যান্ড’

মোনা মিশরাম ভারতের হয়ে ২৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন। বড় আশা নিয়ে তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের জন্য গোটা ভারত প্রার্থনা করবে। প্লিজ পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারাও।’

ভারতের ক্রিকেটপ্রেমীরা যে প্রার্থনায় বসেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। হারমনপ্রীত কৌররাও নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেছেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টিকে থাকা নিশ্চিত করতে আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কিছু শর্ত মেনে জয়ের বিকল্প ছিল না। পাকিস্তানেরও অবশ্য সম্ভাবনা ছিল শর্ত পূরণ করে জিতে শেষ চারে ওঠার।  কিন্তু শর্ত পূরণ দূরে থাক, ফাতিমা সানার দল স্বাভাবিক খেলাই তো খেলতে পারেনি।

আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ২০ ওভার খেলে ৬ উইকেটে ১১০ রান তোলায় পাকিস্তানের ‘অবদান’ ৮টি ক্যাচ মিস! এরপর একটি সমীকরণ মাথায় নিয়ে রান তাড়া করতে নেমেও ভারতীয়দের হতাশ করেছে পাকিস্তান। ১১.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ৫৬ রানে।

এই হারে পাকিস্তানের সঙ্গে ভারতও বিদায় নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। নিউজিল্যান্ড ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠল সেমিফাইনালে। এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

৪ ম্যাচে ৪ জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয়ও ২ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে বাড়ি ফিরল ভারত। তাঁদের বাড়ি ফেরা নিশ্চিতের পাশাপাশি ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা পাকিস্তানের ফেরাও নিশ্চিত হলো। ৪ ম্যাচের সবগুলো হেরে এই গ্রুপের তলানির দল শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সুজি বেটস। ২২ রান এসেছে ব্রুক হ্যালিডের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন নাসরা সান্ধু। তাড়া করতে নেমে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের সামনে সমীকরণ ছিল এমন—১১১ রান করতে হবে ১০.৪ ওভারের মধ্যে। ১১২ করলে সেটি করতে হবে ১০.৫ ওভারে। ১১৩ করলে তা ১১তম ওভারের শেষ বলে।

Third catch of the innings for captain @imfatimasana â˜ï¸

New Zealand are 5️⃣ down for 102 with one over to go 🏏#PAKWvNZW | #T20WorldCup | #BackOurGirls pic.twitter.com/phaRfyryne— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2024

কিন্তু শুরু থেকেই দ্রুত উইকেট পতনে পাকিস্তান এই লক্ষ্যের পিছু ছুটতে পারেনি। উল্টো ১০.৩ ওভারের মধ্যে ৫৫ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর ম্যাচে টিকে থাকতে পারেনি ফাতিমা সানার দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১১০/৬ (বেটস ২৮, ব্রুক ২২; নাসরা ৩/১৮, ওমাইমা ১/৪)

পাকিস্তান: ১১.৪ ওভারে ৫৬ ( ফাতিমা ২১, মুনিবা ১৫; কার ৩/১৪, কারসন ২/৭ )

ফল: নিউজিল্যান্ড ৫৪ রানে জয়ী।

ম্যাচসেরা: ইডেন কারসন (নিউজিল্যান্ড)।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী