পাকিস্তানে আবারও শিয়া-সুন্নি সংঘাতে নারী-শিশুসহ নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

গত কয়েক মাস ধরেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংসতায় রূপ নিচ্ছে।

কুররাম একসময় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। অঞ্চলটিতে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক বছরে শত শত মানুষ নিহত হয়েছেন৷

গত শনিবার সুন্নিদের একটি দল আধাসামরিক সেনাসদস্যদের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করছিলেন। তখন তারা আক্রমণের শিকার হন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন কুররাম প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা৷

তিনি জানিয়েছেন, ‘এই হামলায় তিন নারী ও দুই শিশুসহ ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।’

পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার পুলিশ হামলার জবাবে গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। নিহতদের শিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

জুলাই ও সেপ্টেম্বর মাসে আরও কয়েকটি সংঘর্ষে অনেকে নিহত হয়েছিলেন। জিরগা নামের গোত্রীয় কাউন্সিল যুদ্ধবিরতি ঘোষণা পর এই সহিংসতা বন্ধ হয়েছিল।

নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তারা আরেকটি যুদ্ধবিরতির চেষ্টা করছেন।

পাকিস্তানে গোত্রীয় ও পারিবারিক কলহ সাধারণ ঘটনা। তবে খাইবার পাখতুনখোওয়ার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা প্রায়শই দীর্ঘায়িত রূপ নেয়।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে শিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প