মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৬৬ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

কক্সবাজার টেকনাফে মালয়েশিয়া পাচারকালে শিশু-নারীসহ ৬৬ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৩৭ জন শিশু।

এ সময় ৪ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। ওই কাজে জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- শুক্কুরের ছেলে রাশেদ (২৫), সুলতান আহমদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫) ও নুরুল কবির (২৭), রশিদ আহাম্মদের সৈয়দ আলম (২৪), আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মো. শিপন (৩২)।

রোববার বিকালে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের ওপর আব্দুল আমিনের অস্থায়ী তাবুতে আবদ্ধ করে রাখেন কিছু রোহিঙ্গা নাগরিক। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের টিম মানব পাচার কারিদের আস্তানায় অভিযান করে তাদের উদ্ধার করেন। আটক ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরে পাশাপাশি উদ্ধার ভিকটিমদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের