মালয়েশিয়া নাজিব রাজাকের মুক্তি দাবিতে সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তিকে ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়ান এমডিবি দুর্নীতির মামলায় কারাগারে বন্দি নাজিবের মুক্তির সমর্থনে এক সমাবেশ আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে চাপের মুখে ফেলেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্তানা নেগারা (জাতীয় প্রাসাদ) থেকে দেওয়া নির্দেশনা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে নিতে হবে।’ এসময় তিনি সব পক্ষকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

শুক্রবার দ্য সান ডেইলির খবরে বলা হয়, জাতীয় প্রাসাদও (ইস্তানা নেগারা) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমা, শাস্তি স্থগিত বা লাঘব করার একমাত্র অধিকার বর্তমান রাজা সুলতান ইব্রাহিমের। ক্ষমা বোর্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালের ওয়ান এমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে নাজিব রাজাক ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানার শাস্তি পান। পরে তার সাজা অর্ধেকে কমিয়ে জরিমানা ৫০ মিলিয়ন রিঙ্গিতে নামিয়ে আনা হয়।

তবে নাজিব রাজাক দাবি করেছেন, সাবেক রাজা সুলতান আবদুল্লাহ তাকে বাকি সাজা গৃহবন্দি হিসেবে কাটানোর অনুমতি দিয়েছিলেন। তবে কুয়ালালামপুর উচ্চ আদালত এই দাবিকে গুজব আখ্যা দিয়ে খারিজ করেছেন। নাজিব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

নাজিবের সমর্থনে উম্নো এবং প্রধান বিরোধীদল পাস একত্রিত হয়ে আগামী সোমবার আদালতের বাইরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে বিরোধী নেতা লিম গুয়ান ইং সমাবেশের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।

পাস নেতারা এই সমাবেশকে সরকারবিরোধী আন্দোলনের অংশ বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, ২০২৬ সালের সাধারণ নির্বাচনের আগেই আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে দিতে হবে।

মালয়েশিয়ার রাজনীতিতে এই সমাবেশ এবং ক্ষমা ইস্যু আরও উত্তেজনা তৈরি করেছে। এটি সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের