মালয়েশিয়া ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেয়ায় বাংলাদেশির জরিমানা

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একজন কর্মকর্তাকে ঘুস দেওয়ার অপরাধে শাজাহান আলী রেজাউল (৩৭) নামে এক বাংলাদেশিকে জেল ও জরিমানা করেছেন দেশটির আদালত।

শাজাহান আলী রেজাউল নাসি কান্দার (স্থানীয় খাবার) রেস্টুরেন্ট ব্যবসায়ী। শুক্রবার (অক্টোবর) দেশটির পেরাকের ইপোহ দায়রা আদালত তাকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানার আদেশ দেন। যা বাংলাদেশি টাকার প্রায় ৯ লাখ টাকা। জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ৪০(১)(এ) এর অধীনে মালয়েশিয়া সরকারকে ঘুসের অর্থ হিসেবে দেয় সেই ১০ হাজার রিঙ্গিতও বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ থেকে জানা যায়, শাজাহান আলী রেজাউল গত ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্স, পারস্যারান মেরু উতামার পেরাক জিআইএম অফিসে ইমিগ্রেশন অফিসারকে ১০ হাজার রিঙ্গিত নগদ ঘুস দিয়েছে। অর্থের বিনিময়ে ইমিগ্রেশন অফিসার যেন তার অধীনস্থ ১৩ জন শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন। এসময় ঘুস দেওয়ার অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের এক অফিসার তাকে গ্রেফতার করে।

যেখানে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারা অনুযায়ী অপরাধ করেছে। এ অপরাধের জন্য, অভিযুক্ত বাংলাদেশিকে দেশটির দণ্ডবিধির ২১৪ ধারার অধীনে অভিযুক্ত করা হয়, যাতে জরিমানাসহ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত