মালয়েশিয়ার রাস্তার পাশে বার্গার বিক্রির অভিযোগে ৩ বাংলাদেশিসহ আটক ৭

মালয়েশিয়ার জোহর রাজ্যে বৈধ লাইসেন্স ছাড়া রাস্তার পাশে বার্গার বিক্রির অভিযোগে ৩ বাংলাদেশিসহ ৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি বিন মোহাম্মদ দারুস।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা করা বিদেশিদের বিষয়ে জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। যেখানে ১৩ অক্টোবর রাত ৮টার দিকে জোহর বাহরুর আশপাশের রাস্তার পাশের স্টল থেকে ৭ জন বিদেশিকে আটক করে জোহর অভিবাসন বিভাগ।

আটকদের মধ্যে ৩ বাংলাদেশি, ২ ইন্দোনেশিয়ান এবং একজন করে মিয়ানমার ও ভারতের নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। 

আটকদের বিরুদ্ধে দেশটির ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন আইনের ধারা ৩৯(বি) লঙ্ঘন, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫) এর ধারা ৬(১)(সি) অনুযায়ী মালয়েশিয়ায় বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই থাকা এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অবৈধভাবে দেশে থাকার অভিযোগ আনা হয়েছে।

জোহরের ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা এবং কাজ করা বিদেশি নাগরিকদের দমন করতে অঙ্গীকারবদ্ধ। বিভাগটি কোনো ধরনের আপস করবে না এবং বৈধ ভ্রমণপত্র ও কাজের বৈধ অনুমতি ছাড়া বিদেশিদের নিয়োগ করায় নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত