মালয়েশিয়ার পেনাং রাজ্যে কনস্যুলার সেবা নিতে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আর এ সেবা পেতে পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিসের সামনে স্থানীয় সময় সকাল থেকে শত শত প্রবাসী ভিড় জমিয়েছেন।

শনিবার  (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস হতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়া ১৫সেপ্টেম্বর রবিবার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন, হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

কিয়ামউদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে সরকারি ছুটির দিনে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে।

মোবাইল কনস্যুলার সেবা দিতে কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন, পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনস্যুলেট দাতো শেখ ইসমাইল বিন আলাউদ্দিন, ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের পরিচালক আরমান পারভেজ মুরাদ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প