মালয়েশিয়ায় হয়ে গেল এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স (এপিআরএ) আন্তর্জাতিক ফাইনাল। বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী মেধা ও প্রযুক্তির সম্মেলনের এই প্রতিযোগিতায় রোবোটিক্স জগতে নতুন মাত্রা যোগ করেছে। আর এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৮ জন বিচারকদের মধ্যে ৫ জনই ছিলেন বাংলাদেশি।

রোববার (২৪ নভেম্বর) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (এমআইটিইসি) অনুষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স (এপিআরএ) আন্তর্জাতিক ফাইনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স সদর দফতরের প্রেসিডেন্ট রাণ্ডি ইউয়ান এবং ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট আওসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলো তাদের রোবোটিক্স প্রকল্প প্রদর্শন এবং প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।

এই প্রতিযোগিতা আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ রোবোটিক্স ফেস্টিভ্যাল, স্যাম ল্যাবস, স্মার্ট ব্রেইন এম্পায়ার ও ইউনিভার্সিটি অফ সাইবারজয়া।

এই বছর প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ১৮ জন বিচারক। তাদের মধ্যে ৫ জনই ছিলেন বাংলাদেশি প্রকৌশলী অনুষদের শিক্ষার্থী ও বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সদস্য।

সিটি ইউনিভার্সিটি বিয়ামের প্রেসিডেন্ট ও তথ্যপ্রযুক্তি প্রকৌশল অনুষদের ট্রাজেরার রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে বাংলাদেশির সদস্যরা বিচারক হিসাবে অংশগ্রহন করেন সিটি বিয়ামের সাংগঠনিক সদস্য মো. মেহেদী হাসান সুপ্ত, তামিম, রাশেদ এবং ইউসিএসআই ইউনিভার্সিটির মুশফিক।

তাদের বিচারক হিসেবে অংশগ্রহণ প্রমাণ করেছে যে বাংলাদেশ রোবোটিক্স শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই প্রতিযোগিতায় তাদের অবদান বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশ ও বৈশ্বিক স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প