মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো ১ বছর

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০) এর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এখন নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত।

কসমো অনলাইন ও ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতেই এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পিআরএম ২.০-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময় মোট ১২৭ মিলিয়ন রিঙ্গিত কম্পাউন্ড আদায় হয়েছে।

এই কর্মসূচির আওতায় অবৈধভাবে প্রবেশকারী বা ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য ৩০০ রিঙ্গিত কম্পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে বিশেষ পাস ইস্যুর জন্য প্রতিবার ২০ রিঙ্গিত ফি ধার্য করা হয়েছে।

একই সঙ্গে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সারা দেশে সমন্বিত অভিযান, অভিযানপূর্ব সমীক্ষা এবং নজরদারির মাধ্যমে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের—এমনকি তাদের নিয়োগকর্তা বা আশ্রয়দাতাদেরও—চিহ্নিত, গ্রেফতার, অভিযোগ দায়ের ও প্রত্যাবাসনের লক্ষ্যে আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিজ্ঞপ্তিতে সব অবৈধ অভিবাসীকে আইনানুগ পথে নিজেদের অবস্থান নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে, যেন কঠোর আইন প্রয়োগের আগেই তারা বৈধ প্রক্রিয়ায় নিজেদের পরিস্থিতি সমাধান করতে পারেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অভিবাসন ব্যবস্থাপনা কঠোর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনায় বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী