মালয়েশিয়ায় শুরু হলো বৃহত্তম হালাল প্রদর্শনী

মালয়েশিয়ায় ২১তম আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস) শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) হালাল শোকেসের আয়োজন করা হয়েছে।

মালয়েশিয়া বহিমুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ আয়োজনে ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘হালাল উৎকর্ষতার শীর্ষ’।

ম্যাট্রেডের এক বিবৃতিতে জানানো হয়, মিহাস ২০২৫-এ বাংলাদেশসহ ৮০টি দেশের ২ হাজার ৪০০ বুথ ও আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন। প্রায় ৪৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করছে আয়োজকরা। ইভেন্টে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশেষ ক্রয় মিশন (আইএনএসপি), নলেজ হাব সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ।

হালাল খাদ্য ও পানীয়, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক অর্থায়ন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ব্যক্তিগত যত্ন, প্রসাধনী এবং মুসলিম-বান্ধব পর্যটন—সব মিলিয়ে একটি সমন্বিত প্রদর্শনী স্থান তৈরি করা হয়েছে।

আয়োজকদের মতে, মিহাস ২০২৫ কেবল প্রদর্শনী নয় বরং বৈশ্বিক হালাল শিল্পে মান, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারত্বের প্রতিশ্রুতির প্রতিফলন।

গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত মিহাস ব্যাপক সাফল্য অর্জনের পর এ বছর ৫–১০ নভেম্বর চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হবে। চীন আন্তর্জাতিক আমদানি এক্সপো (সিআইআইই)–এর সহযোগিতায় আয়োজিত এই প্ল্যাটফর্মকে মালয়েশিয়ান উদ্যোক্তাদের জন্য চীনা বাজারে প্রবেশের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ম্যাট্রেড জানিয়েছে, দায়িত্বশীল অংশীদারত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এরই মধ্যে সিআইআইই ব্যুরোর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী সংস্থাগুলো শুধু চীন নয়, পূর্ব এশিয়া ও বৃহত্তর অঞ্চলে ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ পাবে।

২০২৪ সালে মিহাস ৪.৩ বিলিয়ন রিঙ্গিত বিক্রি রেকর্ড করে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের