মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় লরির ধাক্কায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মুয়ার জেলার পুলিশ প্রধান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬ টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, লরিচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনার তদন্ত মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এ ঘটনার কোনো তথ্য কেউ জেনে থাকলে কাছের পুলিশ স্টেশনে যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ। পাশাপাশি, পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়ার পরামর্শ ও চালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল