মালয়েশিয়ায় মানবপাচার চক্রের পর্দাফাঁস, ৬ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশিকে উদ্ধারসহ একটি সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এতে বলা হয়, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেল পৌনে ৩টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাকে এই চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে এবং তার কাছে কোন বৈধ ভ্রমণপত্র পাওয়া যায়নি।

একই সঙ্গে ১৮ থেকে ৪১ বছর বয়সি ৬ বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বাংলাদেশিদের কাছ থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উদ্ধার অভিযানে পুত্রজায়া অভিবাসন বিভাগের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মীদের একটি দল অংশ নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই চক্রটি মালয়েশিয়ায় কাজের সন্ধানে আসা বাংলাদেশিদের পর্যটক হিসেবে এদেশে প্রবেশ করাতেন এবং তাদের পাসপোর্ট, ভিসা এবং বিমানের টিকিটের সব ব্যবস্থা তারা করে দিতেন। চক্রটি জনপ্রতি ১৫ হাজার রিঙ্গিত এবং ‘ট্রানজিট হাউস’ থেকে বের হওয়ার জন্য আরও ৫ হাজার রিঙ্গিত আদায় করে আসছিলেন।

চক্রের সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭ এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম থানায় লকআপে রাখা হয়েছে।

এদিকে, উদ্ধারকৃত ৬ জনকে মেলাকার তানজুং ক্লিংয়ের একটি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। এছাড়া, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন ২০০৭ এর অধীনে অপরাধের সাথে জড়িত প্রমাণিত হলে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প