মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী

মালয়েশিয়ায় মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক নোটিশে এ তথ্য জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া, অনলাইন অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে প্রতি ছুটির দিনে কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়। এ সময়ের মধ্যে একাধিকবার কনস্যুলার টিম পাঠানো হয় পেনাং এবং জহরবারুতে।

পাশাপাশি মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে।

নোটিশ বার্তায় আরও জানানো হয়, হাইকমিশনের সব অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন। ছুটির দিনসমূহে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল