মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৭

রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার (৩০ জুলাই) আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

দেশটির হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, গত (২৬ জুন) রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সোহেল রানা ও শাহজাহান বাংলাদেশি নাগরিক।

বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়।

উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল