মালয়েশিয়ায় বন্যা: আটকেপড়া দুই বাংলাদেশিসহ উদ্ধার ৭

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কেমামান জেলার বাতু পুতিহ এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। ওই এলাকায় আটকেপড়া সাতজন কর্মীকে উদ্ধার করেছে দমকলবাহিনী। তাদের মধ্যে দুজন বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে কামপুং বাতু পুতিহ এলাকায় বন্যায় আটকেপড়ার একটি জরুরি কল পেয়ে কেরতেহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১২ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছান। টানা ৩ ঘণ্টা উদ্ধার কাজ সম্পন্ন করে রাত ৮টার দিকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

দমকলবাহিনীর প্রধান খায়রুল হাসনি মোখতার জানান, দুই বাংলাদেশিসহ ছয়জন পুরুষ ও একজন নারী বাগান কর্মী ভোরে খামারে কাজ করতে প্রবেশ করে। কিন্তু বিকেলে বাড়ি ফেরার পথে বাগানের বাইরে নদীর পানি উপচে এক মিটার পর্যন্ত প্রবাহিত হতে শুরু করে, যার ফলে তারা সেখানে আটকা পড়েন। আটকেপড়াদের নিরাপদে বের করে আনতে দমকলকর্মীরা একটি দীর্ঘ দড়ি ব্যবহার করে।

পানির স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা কঠিন হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান কেরতেহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন প্রধান খায়রুল হাসনি মোখতার।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স