মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান: বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকায় একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের এই অভিযানে তারা অবৈধভাবে কাজ করার সময় ধরা পড়েন।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপ কুটিপ’ নামের এই অভিযানে ৩৩৪ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২৭৪ জন স্থানীয় এবং ৬০ জন বিদেশি ছিলেন। তল্লাশির পর ৫৫ জন অভিবাসীকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়।

আটকদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তারা বেশিরভাগই ওয়েটার ও রান্নার কাজ করছিলেন। বসরি জানান, অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মীরা ফুড কোর্ট ঘিরে ফেলায় তারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে অনেকেই তাদের কাজের পারমিটের শর্ত ভঙ্গ করেছেন। কেউ মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে কাজ করছিলেন, আবার কেউ খণ্ডকালীন পারমিট থাকার পরও পূর্ণকালীন কাজ করছিলেন। এমনকি একজন অভিবাসী দুই বছরেরও বেশি সময় ধরে এই ফুড কোর্টে অবৈধভাবে কাজ করছিলেন।

ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারা অনুযায়ী, কাজের অনুমোদন থাকলেও অন্য কোথাও কাজ করাকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। বসরি ওথমান বলেন, খণ্ডকালীন বা জারি করা পারমিটের বাইরে কাজ করার কোনো বৈধ কারণ নেই।

আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক। তাদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটকদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের