মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের লাঠিপেটার ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ

মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাপ্রত্যাশী বাংলাদেশিদের লাঠিপেটার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুকে পেজে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়। সেই সঙ্গে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেয়া হয়।

গত সোমবার (১৮ নভেম্বর) কুয়ালালামপুরের বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে (ইএসকেএল) ১ হাজারেরও বেশি প্রবাসী ই-পাসপোর্টের সেবা নিতে এসে নিরাপত্তাকর্মীর লাঠিপেটার শিকার হন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীরা ফেসবুকে এর জোর প্রতিবাদ জানান। প্রতিবাদে রাস্তায় নামারও হুমকি দেন তারা। প্রতিবাদের মুখে মালয়েসিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, 

পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

আরও বলা হয়, ‘এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে।’ 

অনিবার্য কারণে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা গ্রহণের নিমিত্তে প্রতিদিন হাজার হাজার সেবাপ্রত্যাশী এ্যাপয়েন্টমেন্ট না নিয়েই ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন।

ধারণক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীদের উপস্থিতির কারণে কনস্যুলার সেবাপ্রদানসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। 
বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীর আগমন ইএসকেএল ও তৎসংলগ্ন এলাকার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। এতে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছেন। স্থানীয় প্রশাসন মিশনকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছেন বলেও জানানো হয়। এ অবস্থায় সেবাপ্রত্যাশীদের http://www.expatserviceskl.com ওয়েবসাইটের মাধ্যমে এবং ০৩৯২১২০২৬৭ নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট সেবা নিতে ইএসকেএলে আসার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।

  • Related Posts

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা…

    Continue reading
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা…

    Continue reading

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত