মালয়েশিয়ায় কুকুর মেরে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ। কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান ঘরের পাশে এই ঘটনা ঘটে।

কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তান সেং লি এক বিবৃতিতে জানান, কুকুরের ওপর নির্যাতন চালানোর ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে। ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

তান আরও জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

দণ্ডবিধির ৪২৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এ অপরাধের জন্য ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জনসাধারণকে প্রাণী নির্যাতন না করার এবং প্রাণী সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের