মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ৩

মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কের ২২৬.৫ কিলোমিটার উত্তরমুখী এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ আলী (৪৪) নামের এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন ৬ জন।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমবাউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শাইক আবদ কাদের শাইক মোহাম্মদ। 

এতে ঘটনাস্থলেই নিহত দুজন হলেন- লরি চালক মো. এসা দাহারিন (৭৩) এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ আলী (৪৪)। অপর একজন, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একটি মিতসুবিশি ফুসো লরি নিয়ে চালক মোহাম্মদ এসা দাহারিন (৭৩) আয়ের কেরোহ থেকে সেনাওয়াংয়ের দিকে বাম লেনে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা লেগে বাম পাশে ছিটকে পড়ে। এসময় পেছনে থাকা একটি হোন্ডা সিটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে পেছনে থাকা বিএমডব্লিউ ও টয়োটা ভায়োস গাড়ির পরপর সংঘর্ষ হয়। 

পরে রেম্বাউ হাসপাতালে নেয়া হলে হোন্ডা সিটির যাত্রী মারা যান এবং গাড়িটির চালক ও এক নারীসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। হোন্ডা সিটির চালক এবং যাত্রীরা শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

এই দুর্ঘটনায়, বিএমডব্লিউ চালক ২৯ বছর বয়সি স্থানীয় নাগরিক এবং একজন গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ তিনটি ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের