মালদ্বীপে ৩৯ প্রবাসী গ্রেফতার

মালদ্বীপের গুরাইধু আইল্যান্ডে অবৈধভাবে বসবাস ও ব্যবসা করার অভিযোগে ৩৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার শুরু হওয়া এই বিশেষ অভিযান ধীরে ধীরে দেশটির বিভিন্ন জায়গায় পরিচালনা করা হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। ১১ বিদেশির ভিসা অসম্পূর্ণ ছিল। তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতাররা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।

তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে, সরকারের এক বছরের লক্ষ্যমাত্রা ডিসেম্বর পর্যন্ত পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো। গত সোমবার পর্যন্ত ৪ হাজার ৩৬১ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত