মালদ্বীপে ১০২ বোতল মদসহ তিন বাংলাদেশি গ্রেফতার

মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরে অস্থায়ী মদ তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এসময় ১০২ বোতল চোরাই মদসহ তিন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। পরে দেশটির আদালতের নির্দেশে প্রবাসী বাংলাদেশিদের ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গ্রেফতার তিন বাংলাদেশি হলেন তুহিন মিয়া (৩৪), মো. আহনান (৫১), মো. শাজালাল (৩৩)।

স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এই তথ্য নিশ্চিত করে।

দেশটির পুলিশ জানিয়েছে, মালের পার্শ্ববর্তী হুলহুমালের ফেজ-৩ এর সমুদ্র সৈকত এলাকায় একজন প্রবাসী বাংলাদেশি একটি পিচবোর্ডের বাক্স বহন করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তার গতিবিধি ট্র্যাক করে স্থানীয় পুলিশ।

এসময় অস্থায়ী মদ তৈরি করার কারখানার সন্ধানসহ সৈকত এলাকায় প্রবাসীর বহন করা পিচবোর্ডের বাক্সটি পুঁতে রেখে চলে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন স্থানীয় পুলিশ।

পরে পুঁতে রাখা জায়গাটি খনন করে পিচবোর্ডের বাক্সটি উদ্ধার করেন, যেখানে ৩০টি ৫০০ মিলি চোরাই মদের বোতল ছিল। অভিযানটি বৃহস্পতিবার রাতে চালিয়েছেন বলে জানান স্থানীয় পুলিশ।

পুরো ঘটনার সাথে জড়িত ছিলেন প্রবাসী মো. আহনান। অন্য দুই প্রবাসী বাংলাদেশিকে কারখানা থেকে সন্দেহভাজনভাবে আটক করা হয়। এসময় কারখানা থেকে আরও ৭২টি ৫০০ মিলি বোতল মদ উদ্ধার করেন পুলিশ।

মাদকের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের এই মামলাটি অধিকতর তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছে মালদ্বীপ পুলিশ। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের