মালদ্বীপে মিয়াঞ্জ কলেজের বিশেষ উপহার পেলেন বাংলাদেশের হাইকমিশনার

মালদ্বীপের অন্যতম প্রষিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মিয়াঞ্জ কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ উপহার হিসেবে অর্কিড বৃক্ষের চারা পেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি হাইকমিশনারের হাতে পুরস্কার তুলে দেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে মিয়াঞ্জ কলেজের সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যে ও কলেজটির দীর্ঘ পথচলা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখায় প্রতিষ্ঠানটির স্কুল অব এগ্রিকালচারালের পক্ষ থেকে তাকে এ উপহার দেয়া হয়। 

কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. আব্দুল রহিম হাসান। এবার সমাবর্তনে লেবেল থ্রি থেকে মাস্টার্স পর্যন্ত মোট ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট বাংলাদেশি শিক্ষাবিদ ও উদ্যোক্তা আহমেদ মোত্তাকি বলেন, ২০০৬ সালে মাত্র ১৯ জন শিক্ষার্থী দিয়ে শুরু হয় কলেজ। ২০২৫ সাল পর্যন্ত এই কলেজ থেকে ১৫ হাজারেরও বেশি স্নাতক বের হয়েছে। যা কলেজটির অসামান্য উন্নয়নের প্রতিফলন।

এই শিক্ষা উদ্যোক্তা জানান, মিয়াঞ্জ কলেজের রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে মোট ১৭টি শাখা রয়েছে। পাশাপাশি কলেজটি ২০২২ সালে কৃষি ফ্যাকাল্টি হিসেবে মালদ্বীপের আড্ডু শহরে স্কুল অব এগ্রিকালচারালের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু করেছে। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ বাংলাদেশেও একটি শাখা খোলার প্রত্যাশার কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম স্নাতক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে মালদ্বীপের শিক্ষাখাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য কলেজটির প্রতিষ্ঠাতা আহমেদ মোত্তাকিকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

এ সময় হাইকমিশনার বিশেষভাবে উল্লেখ করেন মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা আহমদ মোত্তাকিকে এবং মালদ্বীপে তার অবদান বাংলাদেশের সফট পাওয়ার,পাওয়ার অব বন্ডিং,এবং দুই দেশের দীর্ঘস্থায়ী জনগণ-থেকে-জনগণের সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।

তিনি উল্লেখ করেন, মালদ্বীপের শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের ইতিবাচক অবদান আজ দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। মোত্তাকির নেতৃত্বে মিয়াঞ্জ কলেজ দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বাস্তব মডেলে পরিণত হয়েছে।

হাইকমিশনার তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক বহুদিনের যা গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক বন্ধন, সামুদ্রিক ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প